এ মাসে আমি ব্রডব্যান্ড নিলাম। এর আগে জিপি ব্যবহার করতাম। যেহেতু আমার জি,পি,আর,এস মডেম ছিল তাই আমার নেটের স্পিড গড়ে ৩-৫ KB/sec থাকত। কিন্তু এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আমার আমি বর্তমানে ১০০০ টাকায় ২৫-৪০ KB/sec পাচ্ছি আমার কাছে অনেক। কারন আমার পাওয়ার কথা ১২ KB/sec । তবে আমার আইএসপিতে সমস্যা আছে ওরা সম্ভবত টরেন্ট বন্ধ করে রাখসে। তাই এই স্পিডটা আমি পেতেই পারি। তবে সবচেয়ে বড় যে সমস্যা ফেস করতেসি তা হল বিদ্যাৎ চলে যাওয়া বা লাইন কেটে যাওয়া। সে সব সাইট হতে ডাউনলোড রিজিউম করা যায়না বা দুই একবার রিজিউম করলে ডাউনলোড আর রিজিউম হয়না যেমন (মিডিয়া ফায়ার ) এই সব সাইট থেকে ডাউনলোড করা খুবই কষ্টের। বিশেষ করে আমি অলরেডি ২ গিগার মত হারিয়েছি এসব কারনে। তাই আপ্রান হয়ে এই কয় দিন একটা সমাধান খুজছিলাম।
আইডিএম।
এই ডাউনলোড ম্যানেজারটি আমার সবচেয়ে প্রিয়। এটা দিয়ে আমি ১২ KB/sec এর লাইনে ১ মেগাবাইট পার সেকেন্ড ও মাঝে মধ্যে পাই। যেখানে একসাথে ড্যাপ দিয়ে ডাউনলোড দিলে ১১ KB/sec এর বেশি পাওয়া যায়না!
কিন্তু সমস্যা এক জায়গায়ই মাঝে মধ্যেই রিজিউম হয় না। নতুন করে রিজিউম করতে চায়। এর একটা সমাধান আছে ড্যাপ এ।
ড্যাপ।
এর অলওয়েজ রিজিউম অপশনটি দিয়ে যে সকল সাইটে রিজিউম করা যায়না ঐ সকল সাইট হতে রিজিউম করা যায়। আমি পাঁচটি উইটিউব এর ফাইল এভাবে টেষ্ট করে দেখেছি ড্যাপ রিজিউম করতে পারে । শুধু একবারই সমস্যা পেয়েছি সেটা হল ড্যাপ রিজিউম করেছে ফাইল পুরো ডাউনলোডও হয়েছে কিন্তু পুরো ভিডিও ছিলনা ফাইল টা তে ।
এবার আসা যাক কে কত সুবিধা দেয়?
এক কথায় আইডিএম দিয়ে আপনি যা চান মোটামোটি তাই করতে পারবেন। এটা ভিডিও ফাইল গ্যাব করতে পারে। যে কোনো অ্যাপলিকেশন কিছু ডাউনলোড করতে চাইলে তাও গ্যাব করতে পারে যেমন (ইয়াগু ম্যাসেঞ্জার) ।
মুভি ।
কিছু কিছু সাইট আছে যারা আপনাকে মুভি দেখতে দেয় মজার বিষয় হ্ছে আপনি চাইলে ড্যাপ দিয়ে ঐসাইট হতে মুভি ডাউনলোড করতে পারেন। এতে যেমন সুবিধা আছে তেমন আছে অসুবিধা যেমনঃ সুবিধা গুলো হলঃ
১।স্লো স্পিড হলে আপনি মুভি সরিসরি দেখতে পারবেননা। কিন্তু ডাউনলো করে দেখতে পারবেন।
২।যেহেতু .flv এর সাইজ ছোটো তাই মুভির সাইজ ৭০০ মেগার স্হানে ৪০০ বা তারাও কম কোনো কোনো মসয় ২০০ মেগার মধ্যেই থাকে।!!!
অসুবিধাঃ
১। আপনি রিজিউম করতে পারবেন না।(সব ক্ষেত্রে না।)
২। কখনো ফায়ার ফক্স আবার কখনো ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হবে .flv গ্রাব করার জন্য।
এবার আশা যাক এখন আপনি কি করবেন?
১।আমার সাজেশন হচ্ছে আপনি যোদি বড় কোনো ফাইল যে গুলো রিজিম করা যায় সে গুলো ডাউনলোড করতে চান তবে আপনি চোখ বন্ধ করে আইডিএম দিয়ে ডাউনলোড দেন।
২। এফএলভি ফরমেট এর মুভি ডাউনলোড করলে আপনি আইডিএম ব্যবহার করতে পারেন (বিশেষ করে রাতে)। তবে লক্ষ রাখুন যদি বিদ্যুৎ যাওয়া বা লাইন কাটার সম্ভাবনা থাকে তবে ড্যাপ ব্যবহার করেন। কারন ড্যাব ব্যবহার করলে রিজিউম এর ৮০% সম্ভাবনা আছে।
২। যে সকল ফাইল রিজিউম করা যায় কিন্তু কোনো কারনে রিজিউম হচ্ছে না যোদি ৪০৪ ইরর না দেখায় তবে চেষ্টা করেন কয়েক বার যোদি না হয় বা বলে প্রথম থেকে ডাউন লোড করতে হবে তবে একটা ট্রিকস আছে আমি আজ এই ট্রিকস টা কাজে লাগিয়ে এমন একটা ডাউনলোড আবার রিজিউম করলাম
২.১ ট্রিকসঃ কিছু কিছু সাইট আছে ডাউনলোড করার জন্য আপনাকে একটি সিকিউরিটি কোড লিখতে হবে ছিবির ন্যায় তার পর আপনি ডাউনলোড লিংক পাবেন। এসব সাইট হতে যোদি ডাউনলোড করেন আর যোদি কোনো কারনে বলে রিজিউম হবে না সে ক্ষেত্র আপনি যে লিংকটা দিয়ে আপনি ঐ সাইটে যান এবং সিকিউরিটি কোডটা দেন সেই সাইটে যেয়ে আবার সিকিউরিটি কোড দেন এবার আপনাকে আবার ডাউনলোড লিংক দিবে। এবার সেই ডাউনলোড লিংকটা আপনার ডাউনলোড ম্যানেজার এ যেয়ে ডাউনলোডের উপর রাইট বাটন দিয়ে properties এ যান এবং এড্রেস এর স্থানে পেষ্ট করে ডাউনলোড রিজিউম করেন দেখবেন ডাউনলোড আবার শুরু হয়ে যাবে। (আমি এটা একবার করেছি তবে ডাউনলোড টা শেষ হয় নি হলে জানাব সব ঠিক আছে কিনা।) তবে এখানে আমি একটি কথা বলতে চাই তা হল এই ট্রিকস টা আইডিএম ছাড়া অন্য কোনো ডাউনলোড ম্যানেজার দিয়ে কইরেননা।
এবার আসা যাক কি ভাবে আইডিএম দিয়ে এফ এল ভি মুভি নামাবেন ?
এই ছবি গুলা দেখেন।
আপডেট: ট্রিকস টা কাজ করসে। পুরো মুভি ঠিক মতই ডাউনলোড হয়েছে!
আপডেট: C:\Documents and Settings\"আপনার উইজার নেম"\Application Data\IDM\DwnlData\"আপনার উইজার নেম"\আপনি যে ফাইল ডাউনলোড করছেন তার জন্য একটি ফোল্ডার তৈরি হইসে, সে ফাইলের ফোল্ডারটি তে যান\ .log(এই এক্সটেনশন যুক্ত ফাইলটা ডিলিট করে দেন)
এবং এবার রিজিউম দেন।
আপডেট: টিপস ২.২ এর ভিডিও টিউটরিয়াল
অপশন ১:(recommended)
http://www.esnips.com/doc/018e8de1-cb6f-4cee-82af-a73678914ef3/tutorial-how-to-resume-broken-download
অপশন ২:http://mahbubzaman1.sitesled.com/Copy%20of%20tutorial.html
একটা কথা খুবই পরিষ্কার করে বলে রাখি আমি কিন্তু কাউকে পাইরেটেড মুভি বা সফট ব্যবহার করতে বলছিনা। সবাই যতটুকু সৎ থাকা যায় থাকেন। ভাল থাকবেন।
